Wednesday, August 15, 2012

My Letter to New York

কোনো দিন ভাবিনি যে আমি বিদেশে আসতে পারব . আর আজ দেখো আমি NEW YORK এ বসে ব্লগ লিখছি . বেশ মজার তাই না ?
গত এক বছর এ আমি ভালোবেসে ফেলেছি এই জায়গাটা কে .. কি সুন্দর সবাই যে  যার কাজ এ ব্যস্ত , কেউ কারো বাপরে কৌতুহল প্রকাশ করে না . কলকাতার মতন সব সময় কিছু করার আগে, লোকে কি ভাববে  ?? এটা ভাবতে হয় না ... আসলে এই দেশে police , discipline অনেক উন্নত . আর সব থেকে উন্নত হচ্ছে মানুষের মানসিকতা .

যাই হোক আমার কিছু experience share করি ?

আমি daily Travel করি from Babylon to New York City. রোজ travel করতে গিয়ে আমার বেশ  বেশ experience হয় . কখনো দেখি সুন্দরী বিদেশিনীদের আবার কখনো কষ্ট পাই বৃধ্ধ- বৃধ্ধা দের দেখে । সকাল বেলা তো সব মহিলারা ব্যস্ত  থাকে তাদের Makeup নিয়ে । কোনো কোনো মহিলা তো  সাজতে এত্তো ব্যস্ত থাকে যে checker এলেও হুশ থাকে না ।

যেমন এই তো সেদিন Train এ বসে আছি । ৫:৩৫ এর Babylon এর  Express । হটাৎ  দেখি আমার সামনে এসে বসলেন মাঝবয়েসী এক মহিলা . এক ঝলক  তাকে দেখে আমার চোখ জুড়িয়ে গেল । কি অপূর্ব সুন্দরী ছিলেন কম বয়েসে ,এখন দু চোখ এর পাশে বয়েসের ছাপ । হটাৎ ই  তার চোখে চোখ পড়তে দেখি তার দু চোখ দিয়ে জল পড়ছে , খুব মায়া হলো  আমার । যে  ভদ্রলোক উঠে আমার পাশে বসে মহিলাটিকে আমাদের সামনে বসার জায়গা করে দিয়েছিলন তিনিও দেখলাম একটু ঘাবড়ে গেছেন , কিন্তূ কিছুক্ষণ পর  আবার উলটো দিকে ঘুরে বই পড়তে শুরু করে দিলেন । আমি বরাবর ই  বেশি কৌতুহলী  , তাই মাঝে মাঝে ওনাকে দেখে বোঝার চেষ্টা করছিলাম কেন উনি কাঁদছেন ? মহিলাটিকে যত দেখছি অবাক হয়ে  যাচ্ছি । এত লম্বা চুল বিদেশে আমি প্রথম দেখলাম, প্রায় হাঁটু ছাড়িয়ে গেছে । লম্বা straight , silky। কার সাথে যেন ফোনে কথা বলছেন আর কোনো রকম এ কান্না চেপে রেখেছেন। কিন্তূ চোখ দিয়ে জল পরেই যাচ্ছে .সারা মুখ এ কষ্টের ছাপ , হাসি ভুলে গেছেন বলে মনে হলো অনেকদিন । অনেক try করেও আমি কিছু ই  বুঝতে পারলাম না । তারপরে আরও  দু দিন ওনাকে আমি ট্রেন এ দেখছি । বুঝলাম উনিও আমার মতন Daily Travel করেন ।উপরের এই ছবি তা Third dayর তোলা , লুকিয়ে  ।  তবে কোনো দিন ও ওনাকে হাসতে দেখিনি । ট্রেন এ বসে ফোনে Busy হয়ে যান । আর যতবার ই  ওনার চোখের দিকে তাকাই মনে হয় ভিতরে খুব ই কষ্টে আছেন কোনো কারণ এ । আজ অনেক দিন হয়ে গেল ওনাকে দেখিনি ।তবে মনে হয় কোনো না কোনো দিন আবার দেখা হবে । আমি চাই দেখা হোক । আর মন থেকে ওনাকে হাসতে দেখতে চাই । এই আসা নিয়েই রোজ আমি অপেক্ষা করে আছি ।

আর একটা ঘটনা খুব মনে পরছে । সেদিনও ৫:৩৫ এর ট্রেন এই বাড়ি ফিরছিলাম ।আমার পাসে এসে বসলেন এক মাঝ বয়েসী মহিলা । কিছুক্ষণ পর দেখলাম উনি হাউ হাউ করে কাঁদছেন , জিজ্ঞাসা করলাম "Do you need any help? are you OK?" আমাকে জড়িয়ে ধরলেন বললেন "Thank you so much for asking me . one of my loved one is in Hospital.Feeling so bad.Can't stop crying.You are really very nice person in heart.God bless you dear ."আমার চোখ জল এ ভরে এলো । মনে পড়ল সেদিনটার কথা ,বাবা Hospital এর bed এ । মাকে দেখেছি strong ভাবে সব manage করছে . বাবা কে সুস্থ্য করে ঘরে না আনা অবধি আমরা ঠিক করে খাওয়া দাওয়া ও করতে পারছিলাম না ।খুব কান্না পেল আর মনে মনে God কে Thanks বললাম ।আশাকরি ওই ভদ্রমহিলা র Loved one এতদিনে সুস্থ হয়ে গেছে । God Bless Them.
আমি সকালে বেশিরভাগ দিন ৮:১১ ট্রেন ধরি from Babylon । ওই ট্রেন এ একজন মাঝবয়েসী  checker কে আমার বেশ ভালো লাগে । এত সুন্দর করে কথা বলেন যে মনেই হয় না আমি অন্য দেশ থেকে এসেছি । Polite ,Humble আর  Friendly।ওদিকে ৮:৩৫ এর ট্রেন এ যে মহিলা checker আছে ,তিনি তো Ticket দেখালে THANK YOU অবধি বলে না । খুব বিরক্তিকর ভাবে তাকায় । মনে হয় যেন আমি terrorist আর না হয় খুব অন্যায় কাজ করেছি এদেশে এসে ।বিশ্বাস করবে কিনা জানিনা , আমি ওই মহিলা কে avoid করার জন্য তৈরি থাকি ।অনেক দিন তো জেনে বুঝেও মুখ ঘুরিয়ে থাকি ।এই রকম ওই মহিলা প্রথম নন যিনি ভারতীয় পছন্দ করেন না ।আমি অনেক এমন লোক কে দেখেছি  যারা INDIAN দেখলেই রেগে যায় । এরা মনে করে আমরা ভারতে ফিরে গিয়ে নাকি বাংলো ,গাড়ি ,সোনা এইসব কিনব । আসলে এইসব হয়েছে কিছু মানুষের জন্য যারা এইখানে অবৈধ ভাবে থেকে যায় ।কি আর করা যাবে কিছু ভারতীয় আজ সমস্ত ভারতীয় কে বদনাম করছে ।
আমার এইখানে আরো একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো customer care । এত সুন্দর আর prompt কাজ করে এরা যে না দেখলে  বিশ্বাস করা যাবে না । যেমন এইখানে তুমি তিন মাস সময় পাবে কিছু return করার ।আমি কি করি জানো ? আমি যখন decision নিতে পারিনা তখন যেগুলো যেগুলো ভালো লাগছে সব কিনে নিয়ে যাই ,বাড়ি গিয়ে শান্তি মনে decide করে ফেরত দি । এতে অনেক সুবিধেও আছে merchandise দের ,যেমন আমার মতন লোকেরা বেশি বেশি জিনিস কেনে তাতে তো shop এর ই  লাভ তাই না ? তবে অনেক ভারতীয় কে দেখেছি এই ব্যবস্থার বাজে সুযোগ নিতে ।সেটা আমার একদম ভালো লাগেনা । এইবার না ওরা এটা বন্ধ করে দেয় ! ভারতীয় দেখলেই ওরা ভাবে আমরা ব্যবহার করে একদিন দু দিন পড়ে  ফেরত দিতে এসেছি । ধরো যেটা সত্যি ই ফেরত দিতে হবে তখন সেটা দিতে মুশকিল হয়ে যাবে ।  আমি এই জিনিস তা কিণ্তু দেশে ফিরে বেশ miss করব ।
Customer Care বলতে গিয়ে র একটা ঘটনা বলতে ইচ্ছে করছে সেটা হলো কোনো কোনো জিনিস তুমি ইচ্ছে করলে with valid reason তুমি এক year  এর মধ্যে ফেরত দিতে পারো । এটা র  জন্য আমার একবার অনেক সুবিধে হয়েছিলো ।আমি একটা hair iron কিনে ছিলাম । অনেক research  করে আমি জানতে পারলাম ওটা ইন্ডিয়া তে use করতে পারব না ।করতে পারলেও flat iron টা খারাপ হয়ে যেতে পারে ।এতো দাম দিয়ে কেনা জিনিস এইভাবে বরবাদ হবে ? customer care এ বললাম details এ ওরা বলল ফেরৎ নিতে পারে কিনতু store credit দেবে। মানে ওদের store থেকেই আমায় কিছু না কিছু কিনতে হবে ।রাজি হয়ে গেলাম । ওখানে dual voltage এর iron ও  পাওয়া গেল ।
আরও অনেক টুকরো টুকরো ভালো লাগা জড়িয়ে আছে আমার এই শহরের  সাথে ।সব হয়ত লিখে বা বলে describe করা possible নয় ।যা মনে পরছে এই মুহুর্তে সব লিখে রাখছি । এই শহর থেকে অনেক কিছু পেয়েছি আমি ,আরো অনেক কিছু পাওয়ার স্বপ্ন দেখি ।আর এই স্বপ্ন তা এত সহজে ভেঙ্গে যাক আমি চাই না ।

No comments:

Post a Comment